Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিমানমন্ত্রীর মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মানিকগঞ্জ পৌর এলাকার বনগ্রাম জামে মসজিদে এ দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেন বিএনপি নেতা মাওলানা হারুনুর রশিদ রাহমানী।

তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি।

মাওলানা হারুনুর রশিদ রাহমানী মুসল্লিদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, পবিত্র রমজান মাসে মুসল্লিদের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পবিত্র রমজান শুরু হওয়ার পর থেকেই জেলার বিভিন্ন এলাকার মসজিদে তার অর্থায়নে মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো মসজিদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় স্থানীয় মুসল্লি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।