শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিরামপুরে একাধিক মামলার আসামি পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বিরামপুরে একাধিক মামলার আসামি পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

একাধিক মামলার আসামি মোঃ কাজী আল তারেককে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

পঞ্চগড় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিরামপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী আল তারেক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা সন্ত্রাসবিরোধী আইনে ও দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে। মামলাগুলোতে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মামলাগুলোর পরিপ্রেক্ষিতে কাজী আল তারেককে গ্রেফতারে অভিযান চলছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর তাকে পঞ্চগড়ে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, “কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর ভিত্তিতে তাকে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});