জামায়তে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীমকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ ইব্রাহীমকে জামায়াত আমিরের একান্ত সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
