Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

দুর্ভাগ্য সত্যিই একেই বলে। ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাওয়ার পরই আবার চোটের মুখে পড়েছেন নেইমার।

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল ২৬ মার্চ ফ্রান্স এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

আজ সকালে মিরাসলের বিপক্ষে নেইমারের ক্লাব সান্তোস–এর ম্যাচটি ব্রাজিল কোচ দেখার কথা ছিল, যাতে নেইমারের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস নিরীক্ষা করা যায়।

কিন্তু মাংসপেশিতে চোটের কারণে নেইমার এই ম্যাচে খেলতে পারছেন না। চোট গুরুতর না হলেও ম্যাচে অনুপস্থিত থাকার কারণে ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ডের ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ।

ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না নেইমারের। ২০২৩ সালের অক্টোবরের পর দেশের হয়ে আর খেলা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।