মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বকাপে প্রথম টাইব্রেকারে হারল জার্মানি

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জার্মানি যন্ত্রের মতো খেলে। সেই জার্মানিই তাদের ইস্পাত কঠিন মানসিকতা-সব বৈশিষ্ট্যগুলোই যেন হারাতে বসেছে। যারা বিশ্বকাপের ইতিহাসে কখনো টাইব্রেকারে হারেনি, সেই জার্মানি এবার পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে!

কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে এর আগে তাদের একমাত্র টাইব্রেকারে হার ছিল ১৯৭৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চেকোশ্লোভাকিয়ার কাছে। ওই ম্যাচে আন্তোনিন পানেঙ্কার মাঝ বরাবর শটে শিরোপা জিতেছিল চেকোস্লোভাকিয়া। এরপর থেকেই পেনাল্টিতে পানেঙ্কা শট বিখ্যাত হয়ে ওঠে।

এই বিশ্বকাপে শেষ ৩২ এর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়া জার্মানি ম্যাচে ফিরেও ১২০ মিনিটে জয়সূচক গোলটি আর বের করতে পারেনি। পেনাল্টি শুট-আউটে তাদের পারফরম্যান্স আরো হতাশাজনক।

এই প্যরাগুয়ে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল ৪-১ গোলে। তাদের বিপক্ষেই হতাশাজনক পারফরম্যান্স চারবারের চ্যাম্পিয়নদের। অথচ দুই দলের ফিফা র‌্যাঙ্কিং হিসাব করলে প্যরাগুয়ে ৩১ ধাপ নীচে জার্মানির।

২০১৪ সালে ব্রাজিলে সর্বশেষ শিরোপা জয়ের পর থেকেই জার্মানির খুব বাজে অবস্থা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল গ্রুপের শেষ দল হিসাবে। কাতারে জাপানের কাছে হেরে গ্রুপে তৃতীয় হয়ে বাদ। এবার গ্রুপের গন্ডি পেরিয়ে নেকআউটের প্রথম রাউন্ডেই বেজে গেছে বিদায় ঘণ্টা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});