বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে লাল কার্ড দেখলেই ১২ কোটি টাকার পিজ্জা উপহার!

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল ম্যাচে লাল কার্ড মানেই দুঃস্বপ্ন। কিন্তু ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের লাল কার্ড উল্টো হাসি ফোটাচ্ছে হাজারো সমর্থকের মুখে! কারণ, সেই লাল কার্ডের সুবাদে প্রায় ১০ লাখ মার্কিন ডলার মূল্যের বিনামূল্যের পিজ্জা বিতরণ করছে জনপ্রিয় ফাস্টফুড প্রতিষ্ঠান ডোমিনোজ।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই লাল কার্ডের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায় ডোমিনোজের পূর্ব ঘোষিত বিশেষ প্রচারণা।

বিশ্বকাপ শুরুর আগেই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল, টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে সমর্থকদের মোট ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি টাকা) মূল্যের ‘ইমার্জেন্সি পিজ্জা’ উপহার দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ফুটবলার বালোগুনের লাল কার্ডের পর ডোমিনোজ সেই কথা রাখছে। ডোমিনোজ জানায়, লটারির মাধ্যমে ৬০ হাজারের বেশি সমর্থককে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেকে একটি করে মাঝারি আকারের পিজ্জা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

গত ১৮ মে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডোমিনোজ বলেছিল, ‘ফুটবলপ্রেমীরা জানেন, নিজের প্রিয় দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে সেটা কতটা হতাশার। তাই এমন পরিস্থিতিতে সমর্থকদের মন ভালো করতে আমরা ‘ইমার্জেন্সি পিজ্জা’ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, বালোগুন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও কাল ১০ জনের দল নিয়েই ম্যাচ জিতে নেয় যুক্তরাষ্ট্র। ফলে সমর্থকরা একদিকে যেমন দলের জয় উদযাপন করেছেন, অন্যদিকে ডোমিনোজের বিশেষ অফারের সুবাদে বিনামূল্যের পিজ্জা পাওয়ার সুযোগও পেয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});