সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বকাপ ২০২৬ / মোটা অঙ্কের অর্থ সহায়তা নিয়ে ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের পাশে নেইমার

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দেশটির চলমান উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে তিনি আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম জানিয়েছে, নেইমারের এই অনুদান ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে ব্যয় করা হবে।

দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে নেইমার বলেছেন, ‘ভেনেজুয়েলার মানুষের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন। এছাড়া ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার।

ভূমিকম্পের পর থেকে দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দলগুলো। তবে ভারী যন্ত্রপাতির সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});