Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি: কানাডীয় জ্বালানিমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হজসন বলেছেন বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি। প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান অস্থির পরিস্থিতিতে বিশ্ববাজারের চাহিদা মেটাতে কানাডা একটি আদর্শ এবং নির্ভরযোগ্য বিকল্প উৎস হিসেবে নিজেকে প্রস্তুত করেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চলমান ‘সেরাউইক’ জ্বালানি সম্মেলনে অংশ নিয়ে হজসন এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য জ্বালানি সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ, তা গত দীর্ঘ সময়ের মধ্যে এতটা স্পষ্ট হয়নি। তাই অনেক দিক থেকেই এটি এখন কানাডার জন্য বড় সুযোগ বা মুহূর্ত।

তিনি উল্লেখ করেন যে, ইরানে চলমান যুদ্ধ এশীয় দেশগুলোকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউরোপ যে ধরনের পরিস্থিতির শিকার হয়েছিল, বর্তমানে এশিয়াতেও জ্বালানির আকাশচুম্বী দামের কারণে অনেক দেশের অর্থনীতি স্থবির হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ব এখন মরিয়া হয়ে জ্বালানির খোঁজ করছে। দেশগুলোর এখন একজন নির্ভরযোগ্য সরবরাহকারী প্রয়োজন, আর কানাডা সেই ভূমিকা পালনে সক্ষম।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে কানাডা তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়িয়ে বিশ্ববাজারে স্থিতিশীলতা ফেরানোর ওপর জোর দিচ্ছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।