বুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

বিশ্ব সংবাদ টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্মকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিক প্রেমিক’ রূপে দেখানো হয়েছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা শিল্পী গোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই শিল্পকর্মটি তৈরি করেছে। বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের একটি আইকনিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘দি কিং অব দ্যা ওয়াল্ড’ শিরোনামের ভাস্কর্যটি তৈরি করা হয়।

ভাস্কর্যটিতে সোনালি রঙে আঁকা দুই ব্যক্তিকে টাইটানিক জাহাজের নৌমুখের প্রতিরূপের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে ট্রাম্পকে এপস্টিনের পেছনে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়েছে— যা সিনেমার চরিত্র জ্যাক ও রোজের বিখ্যাত দৃশ্যের অনুকরণ।


শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা দর্শনার্থীদের চোখে সহজেই পড়ে। ভাস্কর্যের নিচে বসানো ফলকে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত করা হয়েছে, যেখানে বিলাসবহুল ভ্রমণ, জমকালো পার্টি এবং ‘গোপন আঁকা ছবি’র উল্লেখ করে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্ককে ইঙ্গিত করা হয়েছে।

এছাড়া ভাস্কর্যটির সামনে ইউনাইটেড স্টেট ক্যাপিটালের দিকে সারি করে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি এবং ‘শ্যাক অ্যামেরিকা সেইফ অ্যাগেইন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীকও রাখা হলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।

এটি ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর ন্যাশনাল মলে স্থাপন করা তৃতীয় শিল্পকর্ম। এর আগে গত জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং সেপ্টেম্বরে ‘বেস্ট ফ্রেন্ড ফেন্ড ফরইভার’ শিরোনামে তাদের দুজনকে হাত ধরে থাকা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।

শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জানা গেছে, তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে ন্যাশনাল পার্ক সার্ভিস থেকে অস্থায়ী শিল্পকর্ম প্রদর্শনের অনুমতি নিয়ে এসব স্থাপন করেন। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন প্রদর্শিত হবে, তা এখনও স্পষ্ট নয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।