Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ের বিশিষ্ট শিল্পপতি মাসুদুর রহমানের পিতার জানাজা শেষে দাফন সম্পন্ন

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ছবির পাড়া এলাকার বাসিন্দা ও বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা’র শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট শিল্পপতি মাসুদুর রহমানের পিতা হাজী মো. হাসেম মোল্লা (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিন বাদ আসর শংকুচাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজা নামাজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চান তার ছেলে শিল্পপতি মাসুদুর রহমান।

এসময় জানাজায় অংশগ্রহণ করেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুস সালাম, পুলিশের সিআইডি বিভাগের সিনিয়র এএসপি মিজানুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক আব্দুল আউয়াল, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মুন্তাকিন, বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইকরামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা,সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,পারভেজ আলম,বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশ ও সম্পাদক শরিফুল ইসলাম সুমন, এনসিপি নেতা ও বাংলা এডিশন’র প্রতিনিধি সোহেল রানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।