Dhakainfo24
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ঈদের ছুটিতে মাদক সেবন; ৯ মাদকসেবীকে জেল হাজতে প্রেরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৩, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের পরিচালিত অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,ঈদের ছুটিতে ঈদের পরদিন ২২ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বুড়িচং থানাধীন ২নং বাকশীমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় (বাচ্চু মিয়ার বাড়ির সামনে) কুমিল্লা-টু-বাগড়া পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের আটক করা হয়। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নিপু (৩০), পিতা-মোঃ কবির, সাং-ভাটপাড়া, ৩নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রুবেল মিয়া (৩০), পিতা-কবির আহম্মেদ, সাং-পয়াত (উত্তরপাড়া), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। মোঃ সাব্বির খন্দকার (৩০), পিতা-হারুন অর রশিদ, সাং-ঢলিপাড়া, ১৯নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ জাহিদ (৩০), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-নুরপুর, ১৮নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রাসেল (৩৩), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-মুরাদপুর, ১৪নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রিপন (৩০), পিতা-হাজী আঃ রশিদ, সাং- দক্ষিণ হরিপুর (করিমের বাড়ি), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। মোঃ শুভ ইসলাম (৩২), পিতা-মোঃ কামাল হোসেন, সাং-দৌলতপুর (কামালের বাড়ি), ৪নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ ইমরান হোসেন (১৬), পিতা-আনোয়ার হোসেন, সাং-শিকাপুর (মনির মেম্বারের বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। ইয়াছিন আরাফাত (২১), পিতা-আব্দুল জলিল, সাং-খাড়াতাইয়া (পশ্চিমপাড়া, হাজী বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।

আটককৃতদের পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন এবং লিখিত মতামত প্রদান করেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।