Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ডিলারের ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দেবপুর বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

জানা যায়, দেবপুর বাজারে ইউরিয়া সারের ৫০ কেজি বস্তার সরকারি মূল্য ১ হাজার ২৫০ টাকা হলেও সেখানে বিভিন্ন অজুহাতে ৭ কেজি সারের মূল্যসহ মোট ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে স্থানীয় কৃষকদের অতিরিক্ত টাকা দিতে বাধ্য হতে হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে উপজেলা কৃষি অফিস, বুড়িচং-এর প্রসিকিউশনের ভিত্তিতে দেবপুর বাজারের ‘ন্যাশনাল ট্রেডার্স’ নামের ডিলারকে খুচরা ব্যবসায়ীদের কাছে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।