শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেলজিয়ামকে কাঁদিয়ে সেমিতে স্পেন

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে আছে এক ম্যাজিক-ম্যান। চাপের মধ্যে তিনি মাঠে নামবেন এবং স্পেনকে এনে দেবেন জয়। সেই সুপার-সাব মিকেল মেরিনো আবারও দেখালেন তার জাদু। এবার শেষ মুহূর্তে গোল করে ২০১০ সালের পর স্পেনকে তুলে নিলেন বিশ্বকাপের সেমিফাইনালে।

লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন শার্লে ডে কেটলারে। আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো।

পুরো ম্যাচেই পজেশন ও আক্রমণে আধিপত্য করে স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য তাদের ১৭ শটের আটটি লক্ষ্যে ছিল, আর বেলজিয়াম পাঁচ শট নিয়ে কেবল দুটিই লক্ষ্যে রাখতে পারে।

৮৮ মিনিটে মেরিনোর গোলেই বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে লা রোহারা লড়বে ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্সের বিপক্ষে। বলার অপেক্ষা রাখে না ফাইনালে ওঠার এই লড়াইটা হতে যাচ্ছে বারুদে এক ম্যাচ।

সুপার-সাব মিকেল মেরিনো পর্তুগাল ম্যাচে বদলি হয়ে নেমে ইনজুরি টাইমে গোল করেছিলেন। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও শেষ মুহূর্তে গোল করলেন এই মিডফিল্ডার। ৮৮ মিনিটে তার গোলেই ম্যাচে দ্বিতীয়বার এগিয়ে যায় স্পেন।

১৬ বছর পর, আবার বিশ্বকাপের শেষ চারে উঠল স্প্যানিশরা। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। আর গত দুই আসরেই তাদের পথচলা শেষ হয় শেষ ষোলোয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস সঙ্গী করে, ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});