শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বৈভবকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য ফাঁস, যা গম্ভীরের অপছন্দ


অক্টোবর ১৬, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিতর্ক যেন থামছেই নাভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে নিয়ে। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়নি ১৫ বছরের এই বিস্ময় বালককে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার দল অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করতেই ফের আলোচনায় বৈভবের অনুপস্থিতি। চলতি সিরিজে এখন পর্যন্ত একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি বৈভব। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ভারত হারলেও যদি একই ব্যাটিং কম্বিনেশন ধরে রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে বৈভবের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। তবে বৈভবকে ঘিরে বিতর্কের মধ্যেই সামনে এসেছে এক পরিসংখ্যান। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে যতটা সুযোগ পেয়েছে এই কিশোর, তার তুলনায় অনেক বেশি ম্যাচে তাকে খেলিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান লক্ষ্মণ চলতি বছরে কয়েকটি প্রতিযোগিতায় গম্ভীরের পরিবর্তে দলের দায়িত্ব সামলেছেন। আর সেই সময়েই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ওপেন করতে নেমেছিল বৈভব। ভারতের হয়ে এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বৈভব। তার মধ্যে পাঁচটি ম্যাচেই দলের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ। অন্যদিকে, নিয়মিত কোচ গম্ভীরের অধীনে ১৪টি ম্যাচের স্কোয়াডে থাকলেও বৈভব প্রথম একাদশে ছিল মাত্র তিনবার। অর্থাৎ, বৈভবকে সুযোগ পাওয়ার নিরিখে অনেক এগিয়ে লক্ষ্মণ। অনেকেই প্রশ্ন করছেন, গম্ভীরের কি ‘অপছন্দ’ ১৫ বছরের বাঁহাতি তারকা? চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে গম্ভীরের পরিবর্তে ভারতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লক্ষ্মণ। সেই সিরিজের তিন ম্যাচেই খেলেছিল বৈভব। চলতি মাসের এশিয়ান গেমসেও লক্ষ্মণের প্রশিক্ষণে খেলার সুযোগ মেলে। আফগানিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলেও, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত। তারপর সেমিফাইনাল ও ফাইনালেও খেলে বৈভব। তবে পরিসংখ্যানের ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছে বৈভব। ৮ টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২৪৬ রান। স্ট্রাইক রেট ১৮৬। সূর্যবংশীর পারফরম্যান্স আলো ছড়ায় গোটা দুনিয়ায়। মাত্র ১৫ বছর বয়সে তার ব্যাটিং বিস্ময় জাগাচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে। বীরেন্দ্র শেবাগের মতো সাবেকরাও মুগ্ধ বৈভবে। সেকারণেই প্রতিভা থাকা সত্ত্বেও প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। সাবেক ওপেনার কিছুটা উদ্বিগ্ন, কারণ জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পাচ্ছে না বৈভব। শেবাগ মনে করছেন, বয়স কম বলেই বৈভবকে এখন সেভাবে সুযোগ দিচ্ছে না ম্যানেজমেন্ট। কিন্তু এমনটা হওয়া উচিত নয়।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});