সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে চট্টগ্রামের বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ । 

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বোয়ালখালীকে সমৃদ্ধ করতে সরকারের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনার জন্য সবাইকে আন্তরিক হতে হবে। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ইউসিসিএ লি:’র চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, ইউসিসিএ সদস্য মো. হাসান চৌধুরী ও নিয়তি দেবী।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং  গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});