শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবিতে কৃষক সমাবেশ ও বিক্ষোভ


অক্টোবর ৩, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

‘চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না, কৃষকের ফসল নিয়ে তৃতীয় পক্ষের মাতাব্বরি মানবো না’ এই দাবিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভূমি মালিক ও কৃষক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বোরহানউদ্দিনের খায়েরহাট বাজার সংলগ্ন ‘খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণে’ ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদ, ভোলা-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বঞ্চিত, নির্যাতিত ভূমি মালিক ও সাধারণ কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চরাঞ্চলের কৃষকদের ওপর অত্যাচার ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন ফরিদ আহম্মেদ তালুকদার, মোঃ আবদুর রহমান সবুজ, ইয়াছিন আলম বাবুল চৌধুরী, ফখরুল ইসলাম মীর, মাসুম বিল্লাহ মাতাব্বর, নাসির উদ্দিন তারেক ও ফখরুল ইসলামসহ স্থানীয় কৃষক নেতারা।

সমাবেশে বক্তারা চরাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে লাখ লাখ ছাত্র-জনতা জীবন বাজি রেখে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। শত শত মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ পক্সগু ও আহত হয়েছে। রক্তক্ষয়ী আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও চরাঞ্চলের ভূমি মালিক ও কৃষকদের ভাগ্য ফেরেনি।

তারা আরও বলেন, আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে জুলুম, নির্যাতন বন্ধ হবে। চরাঞ্চলের কৃষক ও ভূমি মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত চিরতরে বন্ধ হবে। কিন্তু বাস্তবে কিছুই বন্ধ হয়নি। চরাঞ্চলের প্রান্তিক চাষীরা এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত।

কৃষকদের মৌলিক অধিকার ও জমি রক্ষার স্বার্থে গঙ্গাপুর, কোড়ালিয়া, সাকুচিয়া, বালিয়া, বাগমারা, চর লতিফ, টেংড়ার চর ও শরীফাবাজসহ বিভিন্ন মৌজার ভূমি মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

একই সঙ্গে সমাবেশে চরাঞ্চলে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});