বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি বিতরণ

বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ, গরিব ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এসব শাড়ি বিতরণ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ও আমাদের দল সব সময় আপনাদের পাশে আছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

FacebookXWhatsApp