বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্যালন ডি’অর কার হাতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত হলো


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি পর্ব। তাতেই চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর। বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত পুরস্কার বিজয়ী নির্বাচনে ফ্রান্স ফুটবলের মনোনীত ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত ভোট দিয়েছেন নির্বাচিত জুরিরা। শেষ মুহূর্ত পর্যন্ত এবার একক কোনো ফেভারিট না থাকায় প্রতিদ্বন্দ্বিতা চরম পর্যায়ে রুপ নিয়েছে।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের ১০০ জন ক্রীড়া সাংবাদিককে নিয়ে গঠিত জুরি বোর্ডের প্রতিটি সদস্য ১০ জন সেরা ফুটবলার বাছাই করেন। তাদের পছন্দের ক্রমানুসারে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ এবং ১ পয়েন্ট বণ্টন করা হয়। সবশেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলারের হাতেই উঠবে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি।

ভোট দেওয়ার ক্ষেত্রে প্রধানত তিনটি বিষয় বিবেচনা করা হয়।

ব্যক্তিগত নৈপুণ্য: দলের জয়ে ও গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়ের প্রভাব ও অসাধারণ প্রদর্শন।

দলগত সাফল্য: ক্লাব ও জাতীয় দলের হয়ে অর্জিত শিরোপা ও যৌথ পারফরম্যান্স।

খেলার মান ও ফেয়ার প্লে: খেলোয়াড়সুলভ আচরণ ও মাঠের ফুটবল মান।

হেভিওয়েটদের লড়াই ও ফেভারিট যারা : এবারের দৌড়ে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল নিজেদের অন্যতম জোরালো দাবিদার হিসেবে উপস্থাপন করেছেন। এ ছাড়া ৩৯ বছর বয়সেও ইন্টার মিয়ামির হয়ে অবিশ্বাস্য ছন্দে থাকা লিওনেল মেসির নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্পেন জাতীয় দলের হয়ে নজরকাড়া নৈপুণ্য দেখানো খভিচা কাভারেস্খেইয়া, উসমান দেম্বেলে, ফ্যাবিয়ান রুইজ ও রদ্রির নামও রয়েছে আলোচনার প্রথম সারিতে।

পুরস্কার বিতরণী আসর পুরস্কার প্রবর্তনের ৭০তম বার্ষিকীতে আগামী ২৬ অক্টোবর (সোমবার) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘লন্ডন প্যালাডিয়ামে’ বসবে ব্যালন ডি’অরের জমকালো এই আসর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});