শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনহা। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে ব্রাজিলের জন্য যা স্বস্তির খবর। তবে একাদশে তার জায়গা এখন আর নিশ্চিত নয়।

আগামী সোমবার দুইটায় (এএম) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পান রাফিনহা। সেদিন ৪০ মিনিট খেলতে পারেন তিনি। শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ড ও শেষ বত্রিশে জাপানের বিপক্ষে দলেই ছিলেন না এই লেফট উইঙ্গার।

দুই সপ্তাহ ধরে পুনর্বাসনে থাকার পর শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন রাফিনহা। রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, গণমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটের অনুশীলন সেশনের সময় রাফিনিয়াকে স্বাভাবিকভাবে ওয়ার্ম-আপ করতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গে পাসিং ড্রিল করতেও দেখা যায় তাকে।

তবে রাফিনহা প্রত্যাবর্তন কোচ আনচেলত্তিকে এক মধুর সমস্যায় ফেলতে পারে। কারণ, রাফিনিয়ার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ১৯ বছর বয়সি হায়ান।

স্কটল্যান্ডের বিপক্ষে একটি গোলে অ্যাসিস্ট করেন রাইট উইঙ্গার হায়ান। পরে জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোলে সুর বেঁধে দেন তিনি।

এদিকে, নেইমারও এখন ‘পুরো সময়’ খেলার জন্য প্রস্তুত। ফলে রাফিনিয়া ফেরায় নকআউট পর্বের সামনের পথচলার জন্য আরও শক্তিশালী আক্রমণভাগ পাচ্ছে ব্রাজিল।

হাইতি ম্যাচে চোট পাওয়ার আগের এক মুহর্তে রাফিনহা। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});