সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের অর্থদণ্ড ও কারাদণ্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের অর্থদণ্ড ও কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামে মাদক সেবনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মল্লিকচক গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানে হাতেনাতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মল্লিকচক গ্রামের আতা লতিফের ছেলে শিহাব উদ্দিন (২৩) এবং একই গ্রামের মো. আফজাল সরকারের ছেলে নাছিম উদ্দিনকে (২৭) প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় সহযোগিতায় ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম, উপপরিদর্শক (এসআই) সুব্রত সাহাসহ পুলিশের একটি চৌকস দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});