Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতসহ কয়েকটি দেশের জাহাজ আটকাবে না ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, ফলে তেহরান সরকার কোনো জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে না। এই কারণে আন্তর্জাতিক পরিবহন ও বাণিজ্যে বিশাল ব্যাঘাত তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, সীমিত পরিসরে কিছু দেশ—যেমন তুরস্ক ও ভারত—কেবলমাত্র নির্বাচিত জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিন থেকেই ইরান এই প্রণালী বন্ধ করে দেয় এবং আইআরজিসি দেশের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেয়।

ফলে বৈশ্বিক বাণিজ্য বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তেল ও গ্যাসের সরবরাহ কমার কারণে দাম বাড়ছে। যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা রাখার সঙ্গে সঙ্গে শঙ্কা দেখা দিয়েছে, যদি এই পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

এই অবস্থায় সম্প্রতি পাকিস্তান তাদের ‘করাচি’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার নিয়ে প্রণালিটি অতিক্রম করতে পেরেছিল। যুদ্ধের কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ার পর খুব অল্প কয়েকটি সফল পারাপারের মধ্যে এটি একটি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরাকের তেলমন্ত্রী বলেছেন, বাগদাদ ও তেহরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। ইরাকের তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান। যদিও এখনও জাহাজ পার হওয়ার খবর মেলেনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।