ভালুকায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ কাল

ভালুকায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ কাল

ভালুকায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ কাল

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ০)

এনসিপির জুলাই পদযাত্রা

X

এনসিপির জুলাই পদযাত্রা

দেশ গড়তে জুলাই জাগরণ- কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় আগামীকাল  রোববার (২৬ জুলাই) জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ভালুকা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির নির্বাহী কমিটির সদস্য ডা. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের সদস্য নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন ও সংসদ সদস্য আতিক মুজাহিদ। 

এ ছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, নির্বাহী কমিটির সদস্য ডা. জাহেদুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাইয়ের চেতনা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ পদযাত্রা ও সমাবেশে ভালুকার ছাত্র-জনতা, তরুণ, পেশাজীবী ও সচেতন নাগরিকদের দল-মত–নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।