Dhakainfo24
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় জামায়াত ও ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২২, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

“যেখানে থাকুক—যে যেখানে বাঁধন আছে, প্রাণে প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (ঈদুল ফিতরের পরদিন) সকাল ৯টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, ভালুকা উপজেলা শাখার সেক্রেটারি শেখ মঈনুল হাসান তারেক ও ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. বদিউজ্জামানের সঞ্চালনায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির ছাইফুল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান পাঠান, সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; মনোয়ার হোসাইন, সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; অ্যাডভোকেট আমান উল্লাহ বাদল, জামায়াত নেতা ও বিশিষ্ট আইনজীবী, ময়মনসিংহ জজকোর্ট; খন্দকার আহসান হাবীব রাজা, বিশিষ্ট ব্যাংকার ও সাবেক সভাপতি, ভালুকা উপজেলা শাখা; মো. শাহজাহান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার; মো. ছাব্বির আহমেদ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভালুকা উপজেলা শাখা; হাফেজ আবু রায়হান, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভালুকা উপজেলা শাখা; বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা পৌরসভা শাখার আমির মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আদর্শিক চেতনা শক্তিশালী করতে এ ধরনের পুনর্মিলনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ছিল আনন্দঘন ও উৎসবমুখর। শেষে “যেখানে থাকুক—যে যেখানে বাঁধন আছে, প্রাণে প্রাণে” এই স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।