ভালুকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভালুকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভালুকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ০)

অবৈধ স্থাপনা উচ্ছেদ

X

অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের ভালুকায় যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পৌর সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন।

তিনি বলেন, ফুটপাতে ব্যবসা করা অনেকেই অসহায় মানুষ, তারপরও জনস্বার্থে এ অভিযান চালানো হচ্ছে। যানজট নিরসন ও সাধারণ মানুষের চলাচল সহজ করতে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজট কমবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।