Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভিয়েতনাম ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে যাত্রার ঠিক আগে দলে পরিবর্তন এসেছে—ছিটকে গেছেন সোহেল রানা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় থাকলেও অনুশীলনে চোট পাওয়ায় শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গে যেতে পারছেন না।

অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন—এটা অনেকটাই অনুমেয় ছিল।

গত ১৬ মার্চ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করেছিলেন কোচ ক্যাবরেরা। দুই দিনের অনুশীলন শেষে আজ সকালে চূড়ান্ত ২২ সদস্যের দল ঘোষণা করেন তিনি, যেখানে ছয়জন ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে।

এক সময় হ্যাভিয়ের ক্যাবরেরার অন্যতম ভরসার জায়গায় ছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সাম্প্রতিক সময়ে তিনি দলে ডাক পান না। আবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন না ইসা। 

এবার ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলেও জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ইসার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেকে। 

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। বিগত অনেক সময় ক্যাবরেরা ২৩ জনের বেশি ফুটবলার নিয়ে বিদেশ সফর করেছেন। এবার তিনি ঢাকা থেকে ২২ জন নিয়ে যাচ্ছেন। হামজা চৌধুরী আগামী পরশু (রোববার) ভিয়েতনামে যোগ দেবেন। 



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।