Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া নথিপত্র ও নিরাপত্তা উদ্বেগ থাকলে ভিসা দেয় না যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
আগস্ট ২১, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভুয়া নথিপত্র ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মা‌র্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে দূতাবাস।


বিজ্ঞাপন


মার্কিন দূতাবাস জানায়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।

ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। এছাড়া তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় দূতাবাস।

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।