ভূঞাপুরে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

ভূঞাপুরে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

ভূঞাপুরে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার ১৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ টি করে মোট ১ হাজার ৪’শ ৫৮ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 

উপজেলা পরিষদের চত্বরে থেকে এ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক,  সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টু, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলমসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।