শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

ভূরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার 

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভারতেরছড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ফেরদৌস রহমান অন্তর (২৮) ও সুলতান আলীর ছেলে মাসুদ মিয়া (২৫)।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভুরুঙ্গামারী থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড় থেকে তাদেক গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩১ মে ২০২৬ তারিখ সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের অটোরিকশা চালক রকি মিয়া (১৯) প্রতিদিনের মত তার অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্যেশ্যে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড হতে নাগেশ্বরী যাওয়ার পথে ৩ জন যাত্রী তার অটোরিকশায় ওঠে। কিছু সময় পর ওই যাত্রীরা অটোরিকশা চালক রকি মিয়াকে ফুঁসলিয়ে ঘুমের ঔষধ মেশানো কোমল পানীয় পান করায়। এতে অটোরিকশা চালক বেঁহুশ হয়ে পড়লে যাত্রীবেশে থাকা ৩ জন দুষ্কৃতিকারী তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী অটোরিকশা চালকের নানা রুস্তম আলীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে স্থানীয় একটি অটোরিকশা চুরি/ছিনতাইকারী চক্রের সন্ধান পায়। এই চক্রটি ভুরুঙ্গামারী থেকে নাগেশ্বরী মহাসড়কে যাত্রীবেশে অটো রিকশায় উঠে অন্যান্য যাত্রী ও চালকদের সাথে বিভিন্ন অপকর্ম করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন জানান, তারা অটোরিকশাটি ছিনতাই করে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ বাজারের ফারুক এন্টারপ্রাইজ নামক শোরুমে বিক্রয় করেন।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরি ছিনতাই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। অটো রিকশাটি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।