মডেলিং ও অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় নৃত্যশিল্পী তাশদিক নমিরা আহমেদ তাঁর দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবে রূপ দিতে যাচ্ছেন। রাজধানীর ধানমন্ডিতে তিনি শুরু করতে যাচ্ছেন নিজস্ব নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’। শিশু-কিশোর থেকে শুরু করে যেকোনো বয়সী মানুষের জন্য এই একাডেমিতে পেশাদার নৃত্যশিক্ষার সুযোগ থাকছে।
২০১১ সালে 'ভিট-চ্যানেল আই টপ মডেল' প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন নমিরা।
এরপর অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ততার মধ্যেও নাচের প্রতি অগাধ ভালোবাসা থেকে যুক্ত হন বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) সঙ্গে এবং সেখানে দীর্ঘ সময় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার নিজের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বতন্ত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন তিনি।
আগামী মাস থেকে সপ্তাহের শুক্র ও শনিবার এই নতুন একাডেমিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে, যার জন্য ইতোমধ্যে ভর্তির নিবন্ধন চালু করা হয়েছে। এখানে শুধু ক্লাসিক্যাল নাচই নয়, বরং মডার্ন, ফোক ও ফিউশনসহ নানা ধারার নাচ শেখানো হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সনদপত্রও দেওয়া হবে। বিনোদন ও অনুশীলনের পাশাপাশি নমিরা আশা করছেন, এই একাডেমি নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে অনন্য ভূমিকা রাখবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.