সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দামে আগুন


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। নতুন করে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অক্টোবর সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এর ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বৃদ্ধির প্রবণতাও এতে আরও তীব্র হয়েছে।

এদিকে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

লোহিত সাগরের বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ একটি রুট। এই পথে বড় ধরনের বাধা সৃষ্টি হলে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সরবরাহ নিয়ে এমন অনিশ্চয়তাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});