শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতি মার্কিন বাহিনীর

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আরব সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ’ তাদের সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি (পিক রেডিনেস) বজায় রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম মার্কিন রণতরীর ডেক থেকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটসহ যুদ্ধবিমান উড্ডয়নের বেশ কিছু ছবি শেয়ার করেছে।

একই সঙ্গে তারা জানিয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর করার পাশাপাশি তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই সেন্টকমের পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

অবশ্য এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো সতর্ক করে বলেছেন, তেহরান যদি তাদের ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করে, তবে তাদের ‘ভয়াবহ’ পদক্ষেপের মুখোমুখি হতে হবে। সূত্র: আল-জাজিরা

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});