ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের ভিটিবাড়ি বাজারের পূর্ব পাশে এক অটোচালকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।(আজ) রাত বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।
স্থানীয়দের বরাত অনুযায়ী, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ওই অটোচালকের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, বিশেষ করে ছুরি দিয়ে তার বুকে ও হাতে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই পথচারীরা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার পর তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
The post ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অটোচালকের ওপর সন্ত্রাসী হামলা নিতহ, এলাকায় আতঙ্ক appeared first on Dhaka Protidin.
