ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির আয়োজনে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ত্রিশাল সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিদ মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক শাহ আলম বাদশাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশালের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, ব্যাগ, কলম ও খাতা দেওয়া হয়।