Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, তেল সরবরাহ বন্ধ রাখায় জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকায় শুক্রবার (১৩ মার্চ) স্টার ফিলিং স্টেশন বাইপাস এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে এসইপিএল ফিলিং স্টেশন, মেসার্স সওদাগর ফিলিং স্টেশন ও নিটল ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।

এ সময় ফিলিং স্টেশনগুলোর মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীদের তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতারাও যেন তেল মজুদ করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। অভিযানে দেখা যায়, এসইপিএল ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ রাখায় এলাকায় যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ কার্যক্রম চালু করা হয়।

জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।