Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সিংড়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে “সিংড়ার খাল পুনঃখনন” প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এমপি এবং ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্রসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে নদী-নালা ও খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

উল্লেখ্য, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত “দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি” বাস্তবায়নের ধারাবাহিকতায় এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।