Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সিটি’র নবনিযুক্ত প্রশাসক রোকন দায়িত্ব নিয়েই যানজট নিয়ন্ত্রণে রাস্তায়

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের ১২ তম ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে রুকুনোজ্জামান সরকার রোকন সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন রুকুনোজ্জামান রোকন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব।

দায়িত্ব নেয়ার পর পরই সোমবার দুপুরে নগরীর অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে স্বেচ্ছাসেবক পোশাক পড়ে গাঙ্গিনার পাড় মোড়সহ বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণে সহযোগিতা করেন নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন। তিনি এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় সিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (১৬ মার্চ) সকালে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে
সোমবার সকাল ১০টায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও জাকির হোসেন বাবলু, সিনিয়র বিএনপি নেতা কাজী রানা, অ্যাডভোকেট আবদুল হান্নান খান, শামীম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নগরের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রুকুনোজ্জামান রোকন বলেন, ‘ময়মনসিংহ নগরের দীর্ঘদিনের সমস্যা যানজট, জলাবদ্ধতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।’

যানজট নিরসনে আজ থেকেই স্বেচ্ছাসেবকরা মাঠে নামবে বলেও জানান এ প্রশাসক। এসময় নগরবাসীর প্রত্যাশা পূরণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান সরকার রোকন
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। গত (শনিবার, ১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে কয়েকজনকে নিয়োগ দেয়া হয়েছে।’

সূত্র মতে, রুকুনোজ্জামান সরকার রোকন বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ছাত্রজীবনে তিনি ময়মনসিংহ কমার্শিয়াল কলেজের (ময়মনসিংহ সরকারি কলেজ) জিএস এবং ভিপি নির্বাচিত হন। এরপর কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে তিনি অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।