Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সন্ত্রাসী আটক

ঢাকা ইনফো২৪
আগস্ট ২১, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের মহেশখালীতে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজসহ একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাট পানিরছড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। এ ঘটনায় জব্দকৃত আলামত ও আটক আসামির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।