সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাকে ধর্ষণ করায় চার ভাই মিলে ধর্ষককে হত্যা!

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রুবেল ও ওরফে কাইল্যা রুবেল (৪০) হত্যার ঘটনায় জড়িত ৪ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই)। গতকাল রোববার রাতে পিবিআই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন নগরীর রামকৃষ্ণ রোড ছত্রিশ বাড়ী এলাকায় নিহত রুবেলের বাড়ির মালিক পারুল আক্তারের ছেলে রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। এই পারুলের বাড়িতেই রুবেলকে গলাকেটে হত্যা করা হয়। 

পিবিআই জানায়, পূর্ব শত্রুতার জেরে ছেলে জনির সামনে মা পারুলকে মারধর ও শ্লীলতাহানি করে রুবেল। এতে পারুলের ৪ ছেলে ক্ষিপ্ত হয়ে খুনের ঘটনা ঘটায়।

আজ সোমবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। 

পিবিআই পুলিশ সুপার বলেন, রুবেল এলাকায় ‘কাইল্যা রুবেল’ নামে পরিচিত। বখাটে রুবেল মাদকসেবী ও মাদক ব্যবসায়ি। মাদক মামলায় রুবেলের নামে থানায় মামলা রয়েছে। মাসখানেক আগে রুবেল পারুলের বাসা ভাড়া নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা ও নানারকম অসামাজিক কাজ করত। এতে পারুল তাকে বাসা ছেড়ে দিতে বললে রুবেল ক্ষিপ্ত হয়। 

গতকাল সকালে রুবেল পারুলদের বাসায় গিয়ে তাকে গালাগালি ও শ্লীলতাহানি করে নিজ ঘরে ফিরে আসে। এ সময় পারুলের ছেলে জনি ঘরে ছিল। জনি এ ঘটনা অন্য ভাইদের বললে সবাই ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে খুনের ঘটনায়। গ্রেপ্তারের পর আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে শ্লীলতাহানির বাইরে ধর্ষণের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, গতকাল রোববার সকালে নগরীর রাম কৃষ্ণ মিশন রোড়ে ছত্রিশবাড়ি এলাকায় ভাড়া বাসার নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয় রুবেলকে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});