Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মাদকের টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানের কক্ষে ইউপি সদস্যের ভাঙচুর

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে মাদকের টাকা না পেয়ে জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, তারা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় থাকাকালে পরিষদে এসে দেখেন চেয়ারম্যানের চেয়ার, ডেস্কসহ কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, মদ পানের টাকা না পেয়ে হুমায়ুন কবির এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, “কথা শোনা যাচ্ছে না, পরে ফোন করছি।”

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, ঘটনাটি জানার পর চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।



মাসুম/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।