সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাদক না দেওয়াকে কেন্দ্র করে খুলনায় বাড়িতে গু*লি ও ভাঙচুর


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর খালিশপুরে মাদক না দেওয়াকে কেন্দ্র করে রাজ্জাক তালুকদার নামে এক ব্যক্তির বাড়িতে গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্যাটকাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলায় কেউ আহত হননি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকজন যুবক রাজ্জাক তালুকদারের কাছে মাদক কিনতে যান। তিনি মাদক বিক্রি করেন না জানালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা তার গামছা ধরে টান দিলে রাজ্জাক তাদের ধাক্কা দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে তারা সেখান থেকে চলে যান।

রাজ্জাক তালুকদারের অভিযোগ, সন্ধ্যার পর ওই যুবকেরা দলবল নিয়ে তার বাড়ির সামনে এসে হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। হামলাকারীদের মধ্যে বৈকালীর জাকিরের ছেলে রাকিব ও ভুট্টার নাম উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তাকে খুঁজতে হামলাকারীরা বাড়িতে ঢোকার চেষ্টা করে। তাকে না পেয়ে ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে বাড়ির বাইরে থেকে গুলি ছুড়ে তারা চলে যায়।

প্রতিবেশী এক নারী জানান, হামলাকারীরা তার ঘরেও ঢুকে রাজ্জাক ও তার ছেলের বউয়ের খোঁজ করেন। তাদের না পেয়ে ঘরের ফ্রিজ ও বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

স্থানীয়দের দাবি, হামলাকারীরা রাস্তা থেকে গুলি ছুড়তে ছুড়তে রাজ্জাকের বাড়ির দিকে এগিয়ে আসে। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।

খবর পেয়ে খালিশপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, প্যাটকাবাজারে মাদককে কেন্দ্র করে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, রাজ্জাক একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। বর্তমানে তিনি ওই ব্যবসা করেন না বলে জানিয়েছেন। গুলির ঘটনা বাড়ির বাইরে ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});