মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ১২:২৪ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং তার দুই ননদ রিংকি ও লিমা। এর আগে ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে ও চেতনা নাশক ঔষধ খাওয়ালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া মারা যায়। 

এ ঘটনায় ১৬ জুলাই লামিয়ার পরিবার মাদারীপুর সদর থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এর আগে গৃহবধূ লামিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।” 

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।