Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন সংশ্লিষ্ট তেল স্থাপনায় ইরানের শক্তিশালী পাল্টা হামলা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোর ওপর শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে। বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৬৩তম ধাপে এই হামলা পরিচালিত হয়েছে। খবর- তাসনিম নিউজ ।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর শত্রুপক্ষের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। আইআরজিসি দাবি করে, তাদের এই পদক্ষেপ ছিল প্রতিরক্ষামূলক এবং দেশের অবকাঠামো রক্ষার প্রয়োজনীয়তা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরজিসি আরও জানায়, ইরান আগে কখনোই তেল স্থাপনাকে লক্ষ্য করে সংঘাত বাড়াতে চায়নি কিংবা প্রতিবেশী বন্ধু দেশগুলোর অর্থনীতিতে ক্ষতি করার ইচ্ছা ছিল না। তবে শত্রুপক্ষের আগ্রাসনের কারণে পরিস্থিতি এখন নতুন এক যুদ্ধপর্যায়ে প্রবেশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট একাধিক তেল স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যা ইরানের ওপর হওয়া ক্ষতির সমপরিমাণ জবাব হিসেবে বিবেচিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলা হয়, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা একটি বড় ভুল এবং এর প্রতিক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানায়, এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে শত্রুপক্ষের জ্বালানি অবকাঠামো ও তাদের মিত্রদের ওপর আরও কঠোর ও অব্যাহত আঘাত হানা হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের অভিযোগ তোলে তেহরান। এর জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।