উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর যুব সংঘ আয়োজিত এই খেলা বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রীড়াচক্রের কোচম্যান রেজাউল করিম আজ শুক্রবার সকালে জানান, উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর মাঠে (অনুর্ধ্ব ১৬) এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
জানা যায়, মোট ১৬টি টিমের শেষ ম্যাচে মাসুমপুর ক্রীড়াচক্র জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
উল্লেখিত খেলায় খেলোয়াড় ইমাম, জয়, ফরহাদ গোল করে দলকে বিজয়ী করে।