রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিমির ‘হবু স্বামী’র আসল পরিচয় জানা গেল


অক্টোবর ৪, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি টালিউডের কেউ নন। পেশায় তিনি একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। জানা গেছে, সিদ্ধার্থ কলকাতার ছেলে। তিনি ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ পড়াশোনা করেছেন। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন। ২০০৮ সালের মার্চ থেকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’র সঙ্গে যুক্ত রয়েছেন সিদ্ধার্থ। বর্তমানে তিনি ওই বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে টালিপাড়ার ভেতরে গুঞ্জন, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ে নিয়ে এমনিতেই চলছে নানা আলোচনা। তবে কবে এবং কার সঙ্গে তার চার হাত এক হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এমনকি পূজোর সময়ই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। ভাইরাল হওয়া ছবি ঘিরে চলছে নানা আলোচনা। তবে বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি মিমি চক্রবর্তী। পাত্র বা পাত্রী—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});