Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ডা. জাহিদ বলেন, আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই।

এদিকে সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সোমবার সকাল ১০টার দিকে উনাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজিটিভ সাইন। ধীরে ধীরে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে।

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে থাকছেন বলে জানান তিনি।

এর আগে, ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।