রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মিলেমিশে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: এমপি হাফিজ ইব্রাহিম


অক্টোবর ১৮, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও আমরা সবাই বাংলাদেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। তাহলেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।

রোববার বিকেল থেকে দৌলতখানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের শাড়ি ও নগদ অর্থ তুলে দেন এমপি হাফিজ ইব্রাহিম। তার এ উদ্যোগে পূজামণ্ডপগুলোতে উৎসবের পাশাপাশি সম্প্রীতির আবহ তৈরি হয়।

এমপি হাফিজ ইব্রাহিম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ভেদাভেদ নয়, বরং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক- এটাই আমার প্রত্যাশা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});