ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও আমরা সবাই বাংলাদেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। তাহলেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে দৌলতখানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের শাড়ি ও নগদ অর্থ তুলে দেন এমপি হাফিজ ইব্রাহিম। তার এ উদ্যোগে পূজামণ্ডপগুলোতে উৎসবের পাশাপাশি সম্প্রীতির আবহ তৈরি হয়।
এমপি হাফিজ ইব্রাহিম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ভেদাভেদ নয়, বরং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক- এটাই আমার প্রত্যাশা।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.