Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালি থেকে ফিরে গেল বাংলাদেশি জাহাজ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এবার বিপদে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের রণক্ষেত্র হয়ে ওঠা হরমুজ প্রণালীতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এই জাহাজটি। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন, যাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটি ও নাবিকদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি কূটনৈতিক তৎপরতা শুরু করার অনুরোধ জানিয়েছে বিএসসি।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে। গত বৃহস্পতিবার জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে দেশের পথে রওনা দেওয়ার চেষ্টা করলেও প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞা এবং ড্রোন-মিসাইল হামলার খবরের মুখে জীবন রক্ষার্থে পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়।

বাংলার জয়যাত্রার এই আটকা পড়ার ঘটনাটি নৌ-পরিবহন খাতে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতিকে আবার তাজা করে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছিল বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। সে সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান প্রাণ হারিয়েছিলেন। বর্তমানে হরমুজ প্রণালীর প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা বাংলার জয়যাত্রার নাবিকদের মাঝেও একই ধরনের প্রাণহানির শঙ্কা কাজ করছে।

বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরপরই ইরানে হামলা শুরু হয়। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে দ্রুত জাহাজটিকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু ১২ মার্চ হরমুজ প্রণালীর কাছে পৌঁছানোর পর সেখানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।