সদ্য নির্বাচিত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. গোলজার হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে জেলার প্রাচীন সামাজিক সংগঠন শতায়ু সংঘ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই সংবর্ধনা আয়োজন করা হয়। শতায়ু সংঘের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার।
এ সময় বক্তব্য রাখেন, জিপি এডভোকেট তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, সাবেক পৌর সচিব আবুল হোসেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মো. আশরাফ উল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জাকির, জাতীয় পার্টির নেতা ফারুক সরদার, আব্দুল মতিন, শতায়ু সংঘের সাংগঠনিক সম্পাদক সেলিম, শতায়ু সংঘের সদস্য আব্দুল আজিম, আব্দুল হালিম, আকরাম আলী হালদার, কামাল হালদার, জুয়েল খান প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, শিহাব আহমেদ, হুমায়ুন কবির, ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গোলজার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর এই অর্জন মুন্সীগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গর্বের।
তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। গোলজার হোসেন তার বক্তব্যে শতায়ু সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে তিনি সবসময় নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করে যাবেন।
