শনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক হালখাতা ও হিসাব নবায়ন অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক হালখাতা ও হিসাব নবায়ন  অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৮ মার্চ ) সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্ব অনুষ্ঠিত উৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন-ট্রাষ্ট ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার  ম্যানেজার  মিসেস রুবিনা, শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ, সেভেন রিংস সিমেন্টের আর এস এম শ্রী নিশিত বাবু, একেএস রডের এরিয়া ম্যানেজার শ্রী সুজিত কুমার বিশ্বাস, গরু মার্কা ঢেউটিনের এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার দাস, বিএসআরএম রডের ডেপুটি ম্যানেজার প্রদীপ কুমার পাল, আনোয়ার সিমেন্ট সিটের সিনিয়র ম্যানেজার মো. খায়রুজ্জামান লিটু, আনোয়ার সিমেন্টের  সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মি. শাহীন, মীর সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. আমিরুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের এসিসটেন্ট ম্যানেজার মোঃ সোলাইমান হোসেন, যমুনা গ্যাসের ডেপুটি ম্যানেজার আদম শফিউল্লাহ, শরিফ হোম অ্যাপ্লায়েন্সের মি. পিন্টু,  কিয়াম মেটালের আর এম শামিম হোসাইন।

বক্তারা বলেন- রাইহানুল ইসলাম লুনার হাত ধরে চাঁপাইনবাবগঞ্জে শুধু রড সিমেন্ট নয়, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাবে এই জেলা। এসময় তিনি লুনার সামাজিক কর্মকাণ্ড ও তুলে ধরেন। রাইহানুল ইসলাম লুনা উপস্থিত ব্যবসায়ীদের বলেন- ইট বিক্রি হয় আগাম টাকায়, রড বিক্রি হয় আগাম টাকায়, তাহলে শুধু সিমেন্ট কেন বাকিতে বিক্রি করবেন। এখন থেকে আপনারা সকল পণ্য নগদ টাকায় বিক্রি করবেন। তাহলে আপনার, আমার এবং কোম্পানির লাভ হবে। তা না হলে আপনারা ব্যবসায় টিকে থাকতে পারবেন না।

আলোচনা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের ডিলার ও বিক্রেতারা অংশগ্রহণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।